রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ভাই বাসিল রাজাপক্ষের পদত্যাগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নজিরবিহীন অর্থনেতিক সংকট মোকাবেলায় লড়াইরত শ্রীলঙ্কার প্রভাবশালী রাজাপক্ষে পরিবারের আরেক সদস্য বাসিল রাজাপক্ষে পদত্যাগ করেছেন। বড় ভাই মাহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রিত্ব ত্যাগের ঠিক এক মাস পর বৃহস্পতিবার পদ ছাড়লেন বাসিল। ৭১ বছর বয়সী বাসিল রাজাপক্ষে বৃহস্পতিবার আইনসভার সদস্য পদ ত্যাগ করেছেন। তিনি গত এপ্রিল মাস পর্যন্ত দেশের অর্থমন্ত্রী ছিলেন।

বাসিলের দাবি, শ্রীলঙ্কার সংকট তিনি তৈরি করেননি। সংকট আগে থেকেই ছিল। রাজাপক্ষে পরিবারের সদস্য বর্তমান প্রেসিডেন্ট ভাই গোতাবায়ার মাধ্যমে বাসিল রাজাপক্ষে ২০১৯ সালে বিতর্কিত করনীতি প্রণয়ন করেন। এতে কর সংগ্রহ কমে যাওয়ায় দেশটির রাজকোষে অর্থাভাব দেখা দেয়। জ্বালানি ও ওষুধসহ জরুরি পণ্য আমদানি ও অন্যান্য ব্যয় মেটাতে অক্ষম হয়ে পড়ে দ্বীপদেশটি। রাজাপক্ষে পরিবারের শীর্ষ সদস্যদের ব্যবস্থাপনার ত্রুটি, ভুল নীতি ও দুর্নীতির  কারণেই শ্রীলঙ্কা স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় সংকটে পড়ে বলে অভিযোগ রয়েছে।

সূত্র : এএফপি

 

 

কিউএনবি/আয়শা/০৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit