রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলার শুনানি ২০ সেপ্টেম্বর

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৫০৪ Time View

ডেস্কনিউজঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাশকতা, হত্যা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলার শুনানির তারিখ পিছিয়ে আগামী ২০ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

বুধবার (৮ ‍জুন) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলাগুলো শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষে অধিকাংশ মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত আছে জানিয়ে সময় আবেদন করেন তার আইনজীবী। আদালত সময় আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

মামলাগুলোর মধ্যে রয়েছে- রাজধানীর দারুস সালাম থানায় করা নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা। যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলা চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির জন্য রয়েছে। অপর ১০টি মামলা ছিল চার্জ শুনানির জন্য। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করা হয়।

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, হাইকোর্টে খালেদা জিয়ার পক্ষে এসব মামলার ওপর স্থগিতাদেশ রয়েছে। বিষয়টি জানিয়ে সময় আবেদন করা হলে আদালত আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ২০ সেপ্টেম্বর ধার্য করেন।

কিউএনবি/বিপুল/০৮.০৬.২০২২/ সন্ধ্যা ৭.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit