বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

বিশ্বনবী (সা:)’র মোহর সম্বলিত ক্যালিগ্রাফি ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ শাহজালাল মাজারে হস্তান্তর করল সিলেট ক্যালিগ্রাফি সোসাইটি

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ১৪৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বিশ্বনবী (সা:) এর সীলমোহর ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ যা হেজাজি লিপিতে অংকিত হয় (আনুমানিক ৬০০ থেকে ৬১০ ঈসায়ী) তা শাহজালাল দরগাহ মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন সিলেট ক্যলীগ্রাফী সোসাইটির নেতৃবৃন্দ। জানা যায়, তৎকালীন সময়ে বিভিন্ন রাজা বাদশাহগণের নিকট নবী মুহাম্মাদ (সা:) এর পক্ষ থেকে পাঠানো বেশ কয়েকটি চিঠিপত্রে এই সীলমোহরটি ব্যবহার করা হয়।বিশ্বনবীর ব্যবহৃত সীলমোহর এর আদলে হেজাজি লিপিতে ক্যালিগ্রাফি ৬ জুন সোমবার বিকেলে দরগাহে হযরত শাহজালাল (রহ:) এর সরেকওম মোতাওয়াল্লী ফতেউল্লাহ আল আমান ও খাদেম সামুন মাহমুদ খানের কাছে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে হস্তান্তর করা হয়েছে।ক্যালিগ্রাফিটি ডিজাইন করেছেন সোসাইটির শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল হাসান।

ক্যালিগ্রাফি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, সিলেট ক্যালিগ্রাফি সোসাইটি, সিলেটের সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক লেখক ও গবেষক সৈয়দ জয়নুল শামস, সহ সভাপতি অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সৈয়দ মিসবাহ উদ্দিন, জগলু চৌধুরী, সৈয়দ মুমিন আহমদ মবনু, মুহাম্মদ নুরুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুস সাদেক লিপন এডভোকেট, কেমুসাস ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ জাদুঘরের পরিচালক ডা: মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, সোসাইটির সহ-প্রচার সম্পাদক আব্দুল কাদির জীবন, সহ-অফিস সম্পাদক মোঃ মঈন উদ্দিন, শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল হাসান, সদস্য সিনিয়র সাংবাদিক সেলিম আউয়াল, রুহুল আযম মাসুদ, মোঃ মাসুক আহমদ, কবি কামাল আহমদ, কবির আশরাফ, অমর চৌধুরী প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit