বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহপরানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ১৬১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :  শহরতলীর শাহপরানে স্কুলের ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে ধনকান্দি গ্রামের নুর ইসলামের ছেলে মো. ইসমাইল আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খাদিমপাড়া বাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুর ১২টায় হযরত শাহপরান রহ. মাজারের ঈদগাহ প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।আহমেদুর রহমান মিলু মিয়ার সভাপতিত্বে ও মো. রমিজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এড. আফছর আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফকরুল ইসলাম দুলু, বিশিষ্ট মুরব্বি হাজী ময়না মিয়া, ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, ইউপি সদস্য আনোয়ার হোসেন আনু, ধনকান্দি গ্রামের বিশিষ্ট মুরব্বি ছাদিক মিয়া, পাঁচঘরি গ্রামের বিশিষ্ট মুরব্বি আমির আলী, শাহপরান উচ্চ বিদ্যালের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, নিপবন আ/এ বিশিষ্ট মুরব্বি ও সমাজ সেবক নুরুল হক চৌধুরী নুরু, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব গৌছ উদ্দিন পাখি মিয়া, লালখাঁটঙ্গি জামে মসজিদের মোতাওয়াল্লী আনছার মিয়া, মহিলা ইউপি সদস্য সাজেদা বেগম, সাবেক ইউপি সদস্য সিরাজ মিয়া, শাহপরান স্কুল মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি কবির আহমদ লিটন,যুবলীগ নেতা বদরুল ইসলাম, তরুন সমাজ সেবক জবরুল ইসলাম, শাহপরান বাজার কমিটি সাধারন সম্পাদক আলী আহমদ রুহেল চৌধুরী, ইউ পি সদস্য কবির আহমদ, শাহপরান মাজারের খাদিম সৈয়দ আমাল শাহ, সমাজ সেবক দেলোয়ার হোসেন নাদিম,তরুণ সমাজ সেবক সামাদ মিয়া,সমাজ সেবক সেলিম মিয়া,সমাজ সেবক নাহিদ আকবর প্রমুখ।

বক্তারা বলেন, গত (৪ জুন) শনিবার শহরতলী শাহপরান উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত করে বহুবল এলাকার আরাফাত হোসেন লসকর আলী, মুজিবুর রহমান রুহিত, জামাল ওরফে কালা জামাল, মাজেদ আহমদ খান, ইয়াসিন আকরাম, হিরা মিয়া, বিধান, কাওছার আহমদ, মিজানুর রহমান রকিসহ কয়েকজন। এসময় ধনকান্দি গ্রামের নুর ইসলামের ছেলে মো. ইসমাইল ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করতে গেলে তার উপর হামলা চালিয়ে তাকে আহত অবস্থায় ফেলে চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কিউএনবি/অনিমা/০৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit