বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

সিলেটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির উদ্যোগে সহায়ক কর্মচারীদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

কিউএনবি/অনিমা/০৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৫২
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৭৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী বলেছেন, বিচারপ্রার্থীদের সেবার মাধ্যমে প্রমাণ করবো আমরা ভালো কাজ করতে পারি। তার জন্য দক্ষতা অর্জন করতে হবে। আর দক্ষতা অর্জন করতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন। কি নেই তার কোন শেষও নেই। তাই যা আছে তা নিয়ে ভালো থাকুন, ভালো সেবা দিন।প্রশিক্ষর্ণীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমাদের জ্ঞানের জায়গা নিয়ে পার্থক্য কম। কাজের জন্য ও সেবার জন্য দক্ষতা অর্জন করে সেবা নিশ্চিত করতে হবে। বিচার প্রার্থীদের সেবা দিতে হলে আমাদেরকে অফিসে ভালো মন নিয়ে কাজ করতে হবে।

পরিবারের অনাকাঙ্খিত কোন সমস্যার প্রভাব যেন অফিসে না পড়ে, সেদিকে শুধু খেয়াল নয় পরিবারের সদস্য ও সন্তানদের সাথে ভালো আচরণ করবেন। অদক্ষতার জন্য অফিস থেকে মন খারাপ করে বাসায় ফিরলে সেখানেও সাধারণ জীবন-যাপনে সমস্যা হবে। তিনি বলেন, সেবাই আমাদের কাজ। বিচারপ্রার্থীদের স্বল্প সময়ে আন্তরিকভাবে সেবা দিতে হলে প্রশিক্ষণ গ্রহণ করে তা বাস্তবায়ন করতে হবে।সিনিয়র জেলা ও দায়রা জজ গতকাল ৭ জুন মঙ্গলবার চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিলেটের কনফারেন্স হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী সিলেট আয়োজিত সহায়ক কর্মচারীদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।সিলেটের চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ এর সভাপতিত্বে ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানার মলির সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর দায়রা জজ মোঃ আব্দুর রহিম।

প্রশিক্ষণ কর্মশালার পরিচালক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন বেগম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেটের বিদ্যুৎ কোর্ট (বিউবো)’র ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) মোঃ আনোয়ারুল হক, ১ম আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী, ১ম আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল ওয়াহাব, ২য় আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দিলরুবা ইয়াছমিন, ৩য় আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন, ৪র্থ আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলি, ৫ম আদালতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান।প্রশিক্ষণ কর্মশালায় প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফারুক আহমদ সহ সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নাজির মোঃ ফাইজুল ইসলাম ও গীতা পাঠ করে স্টেনোটাইপিস্ট সঞ্জিত শর্মা।

কিউএনবি/অনিমা/০৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit