বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

শেখঘাটে প্রধানমন্ত্রী ও পররাস্ট্রমন্ত্রীর পক্ষে বন্যার্তদের ত্রান উপহার বিতরন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৯৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন- সিলেটের প্রতি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সজাগ দৃষ্টি রয়েছে। আর এ কারনে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষজন প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে খাদ্য সহায়তা পাচ্ছেন। একই সঙ্গে পররাস্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের পক্ষ থেকে ত্রান বিতরন করা হচ্ছে। প্রকৃত ক্ষতিগ্রস্থদের মধ্যে এ ত্রান উপহার পৌছে দিতে জনপ্রতিনিধিদের মাধ্যমেই বিতরন করা হচ্ছে।

তিনি বলেন- জাতির জনকের কন্যা রাস্ট্র ক্ষমতায় রয়েছেন বলে বাংলাদেশে দুর্বার গতিতে উন্নয়ন কর্মকা- পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বর কারনে আজ বাংলাদেশ উন্নয়নশীল বিশ্বের কাতারে চলে গেছে। এটা আমাদের কাছে গৌরব ও অহংকারের বিষয়। তিনি সোমবার (৬ই জুন) সিলেট নগরীর শেখঘাটের সুখের হাসি ক্লিনিক চত্বরে প্রধানমন্ত্রীর ও পররাস্ট্রমন্ত্রীর ত্রান তহবিলের উপহার বিতরনের আগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর সিকন্দর আলী। নগরীর এ ওয়ার্ডে প্রধানমন্ত্রী ও পররাস্ট্রমন্ত্রীর তহবিলের ত্রান উপহার পান প্রায় ১১০০ মানুষ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, শ্রম বিষয়ক সম্পাদক আজহারুল হক মঞ্জু, সিলেট জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন- শেখঘাট এলাকার পঞ্চায়েত প্রধান ও মসজিদের মোতাওয়াল্লী শফিক মাহমুদ, কোষাধ্যক্ষ জুবের আহমদ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা সাবের হোসেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit