মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

আমদানি -রপ্তানি বন্ধ আখাউড়া স্থলবন্দরে

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১২৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সিঅ্যান্ডএফ এজেন্টদের ডাকে চলা কর্মবিরতির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার (০৭ জুন) সকাল থেকে বাংলাদেশ ফেডারেশন অব সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ডাকে চলা এই কর্মবিরতির কারণে আখাউড়া স্থলবন্দরে অন্তত ৫টি পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে। এছাড়া কর্মবিরতির ফলে বন্দর দিয়ে অন্তত ৩ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি কার্যক্রম বাধাপ্রাপ্ত হচ্ছে বলে জানিয়েছেন আমদানী-রপ্তানি কারকরা।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা জানান, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক মৌলিক অধিকার পরিপন্থী কাস্টমস এজেন্টস লাইসেন্সিং বিধিমালা-২০২০ এবং পণ্য চালান শুল্কায়নে এইচএস কোড ও সিপিসি নির্ধারণে প্রণীত বিতর্কিত আইন বাতিলের দাবিতে সারাদেশেই কর্মবিরতি চলছে। আজ সারাদেশে সারাদিন এ কর্মবিরতি চলবে।

কিউএনবি/অনিমা/০৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit