শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

পুঠিয়ায় পুলিশের উপরে হামলা  ছাত্রলীগ নেতা গ্রেফতার

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩৭৫ Time View
মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর সরকারি কলেজ গেটে পুলিশের উপর আকস্মিক হামলা করেছে ছাত্রলীগ নেতা নাইম হাসান (২৪)। এতে রাজশাহী জেলা পুলিশের সদস্য আতিকুর রহমান আহত হয়েছে। নাইম বানেশ্বর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী। সোমবার (৬ জুন) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ নাইমকে আটক করেছে। 
থানা সূত্রে জানা গেছে, বানেশ্বর কলেজ মাঠে নিয়মিত আমের হাট বসছে। কলেজ গেটে নাইমের বাবার আম বহনকারী ভুটভুটির অপর একটি ইজিবাইকের ধাক্কা লাগায় নাইমের বাবা আহত হয়। এ সময় জেলা পুলিশের একটি দল সেখানে টহলরত ছিল। পুলিশ এখানে কি দ্বায়িত্ব পালন করছে বলেই আতিকুর রহমান নামের এক পুলিশ সদস্যের উপর আকস্মিক কিল ঘুষি ও লাথি মারে নাইম। এতে আতিকুর রহমান মুখে ও মাথায় আঘাত পান।
সে রাজশাহী জেলা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় একজন এসআই বাদী হয়ে নাইম ও তার বাবার বিরুদ্ধে মামলা করেছে। নাইমকে আটক করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit