সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

চৌগাছায় ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৭৪ Time View

এম এ রহিম চৌগাছা ( যশোর) : যশোরের চৌগাছায়  বাড়ীর ছাদ থেকে নিচে পড়ে নবিছন বিবি (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিন সন্তানের জননী নিহত নবিছন  বিবি উপজেলার সিংহঝুলী গ্রামের মশিয়ার রহমান কবিরাজের স্ত্রী। ৬ জুন সোমবার বিকেলে ছাদে ধান শুকাতে গিয়ে নিচে পড়ে যান নবিছন বিবি। স্বজনরা মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সকাল থেকে বাড়ির ছাদে ধান শুকাচ্ছিলেন নবিছন বিবি। বিকেলে অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে যশোরে ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক ঘটনার সত্যত্যা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit