বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

পদবী পরিবর্তন করতে আইন সংশোধনী বিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : উপসচিব পদমর্যাদার ‘সচিব’ পদবী পরিবর্তন করতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন ২০১৭ সংশোধনী বিল সংসদে উত্থাপিত হয়েছে। সংশোধিত বিলে আগের আইনের দু’টি ধারা সংশোধন করে ‘সচিব’ পদবী ‘কার্য নির্বাহক (প্রশাসন)’ ও অর্থ উপদেষ্টার পরিবর্তে ‘কার্য নির্বাহক (অর্থ)’ করা হয়েছে।

সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ১৮তম (বাজেট) অধিবেশনে ‘বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধন) আইন ২০২২ বিল’ উত্থাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। পরে বিলটি ৩০ কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে প্রেরণ করা হয়। 

সংশোধিত আইনের বিলে বিদ্যমান আইনের ৯-এর উপধারা (২) এ উল্লেখিত ‘সচিব’ শব্দটির পরিবর্তে ‘কার্য নির্বাহক (প্রশাসন)’ প্রতিস্থাপন এবং বিদ্যমান আইনের ১১ ধারা সংশোধন করে ‘সরকার কমিশনকে সহায়তা প্রদানের জন্য, একজন সার্বক্ষণিক কার্য নির্বাহক (অর্থ) ও একজন কার্য নির্বাহক (প্রশাসন) নিয়োগ করিবে।’ বাক্যটি প্রতিস্থাপন করার প্রস্তাব করা হয়েছে। 

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, অধস্তন অফিসসমুহে সহকারি সচিব, উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদনাম সচিবালয়ের বাইরে বিধি বহির্ভূতভাবে ব্যবহার করা হয়। সরকারের সিদ্ধান্ত মোতাবেক পদনামগুলো পরিবর্তন করতে হবে। 

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাংগঠনিক কাঠামোতে ‘অর্থ উপদেষ্টা’ ও  ‘সচিব’ পদনাম রয়েছে। জন প্রশাসন মন্ত্রণালয় এ পদগুলিতে উপসচিব পর্যায়ের কর্মকর্তা নিয়োগ প্রদান করে। এখন মন্ত্রপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী কমিশনের সচিব’ পদনাম সংশোধন করা প্রয়োজন। সেই সাথে ‘অর্থ উপদেষ্টা’ পদ নাম পরিবর্তনের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit