বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

‘বিস্ফোরণে আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে সরকার’

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১১১ Time View

ডেস্ক নউজ : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব সরকার নিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। সোমবার বিকালে সীতাকুণ্ডের বিএম ডিপোর গেটে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সরকার। যেখানে যত টাকা লাগবে, বাইরে থেকে যে ওষুধ ক্রয় করতে হচ্ছে, সেটা ডিসি দিচ্ছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

এনামুর রহমান বলেন, এই দুর্ঘটনায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমাদের পক্ষ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২ জন, পার্কভিউ হাসপাতালে ১০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪ জন, ঢাকায় শেখ হাসিনার বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক ইনস্টিটিউটে ১৪ জন চিকিৎসাধীন। সেনাবাহিনী উন্নত চিকিৎসার জন্য ৭ জন নিয়েছে, তার মধ্যে ২ জন আইসিইউতে চিকিৎসাধীন। 

প্রতিটি দুর্ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, হয়ত শতভাগ আমরা সংশোধন হতে পারি না। প্রতিদিন দুর্যোগ মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনা বাড়ছে। তদন্ত রিপোর্ট পেলে এখনকার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit