বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

ভাষাসৈনিক আহমদ রফিকের পাশে সংস্কৃতি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : বিশিষ্ট ভাষাসৈনিক, বুদ্ধিজীবী ও গবেষক আহমদ রফিকের পাশে দাঁড়িয়েছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। আজ সোমবার সকালে শয্যাশায়ী আহমদ রফিকের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর ইস্কাটনে তাঁর বাসায় যান তিনি। প্রতিমন্ত্রী অসুস্থ আহমদ রফিকের সঙ্গে কিছু সময় কথা বলেন এবং তাঁর চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এ সময় আহমদ রফিক চিকিৎসার খোঁজখবর নিতে বাসায় আসায় সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি তাঁর রচনাবলি (১ম খণ্ড) বাংলা একাডেমির মাধ্যমে প্রকাশের জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ করেন। প্রতিমন্ত্রী আহমদ রফিক রচনাবলি (১ম খণ্ড) বাংলা একাডেমির মাধ্যমে দুই মাসের মধ্যে প্রকাশ করে আগামী জন্মদিনে (১২ সেপ্টেম্বর ২০২২) উপহার হিসেবে দেবেন বলে আশ্বস্ত করেন। এ সময় প্রতিমন্ত্রী নিজের পক্ষ থেকে আহমদ রফিকের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে কে এম খালিদ বলেন, ‘আহমদ রফিক একাধারে বরেণ্য ভাষাসংগ্রামী, বুদ্ধিজীবী, লেখক, প্রাবন্ধিক ও গবেষক। তিনি আমাদের রাষ্ট্রের একজন আলোকবর্তিকা। রাষ্ট্রের যেকোনো সংকটে তাঁরাই আমাদের পথ নির্দেশ করেন। সঠিক পথ দেখান। ভাষা আন্দোলনসহ বাঙালির প্রতিটি আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সৃষ্টিশীল লেখা ও গবেষণা ছাড়াও তিনি জাতীয় ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছেন। ‘

প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ আলতাফ হোসেন, বাংলা একাডেমির পরিচালক মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছরের ২৩ সেপ্টেম্বর সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী এম খালিদের নির্দেশনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে অসুস্থ আহমদ রফিকের হাতে তিন লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit