বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

বার্নে ভর্তি ১৫, সবার অবস্থাই আশঙ্কাজনক

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আরো দুজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন ১৫ জন। সোমবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। নতুন ভর্তি হওয়া দুজন সজিব ও নজরুল ইসলাম মণ্ডল। তারা কনটেইনার চালক ছিলেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা।  

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস. এম. আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নজরুল ও সজিব নামে আরো দুজন এসেছে। নজরুলের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। এবং সজিবের সাত শতাংশ দগ্ধ হয়েছে। তাকে অবজারভেশনে রাখা হয়েছে। তিনি আরো জানান, বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১৫ জন ভর্তি আছে। এ ছাড়া রাসেল নামে একজনকে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা করা হয়েছে।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক আবুল কালাম সাংবাদিকদের বলেন, যাঁরা ভর্তি আছেন, তাঁদের মধ্যে চারজন নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) আছেন। তাঁদের একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাকীদের অবস্থাও আশঙ্কাজনক। রোগীদের চিকিৎসায় ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এ ছাড়া ঢাকা মেডিক্যাল থেকে চিকিৎসক এসে তাঁদের দেখে গিয়েছেন বলে জানিয়েছেন আবুল কালাম।  

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেনের নেতৃত্বে একটি দল এখন চট্টগ্রাম মেডিক্যালে আছে বলেও জানান তিনি। সেখান থেকে আরো ৭ থেকে ১০ জন রোগী শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আসার সম্ভাবনা রয়েছে। দগ্ধ সজিবের বন্ধু মো. নয়ন হোসেন বলেন, সজিবের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার পদ্মামনসা গ্রামে। বাবার নাম নুরুল ইসলাম। রাজধানীর আগাঁরগাও তালতলা এলাকায় থাকেন। তিনি বলেন, শুক্রবার টঙ্গি থেকে পোশাক কারখানার সামগ্রী নিয়ে সীতাকুণ্ডে যায়। পরের দিন রাতে ডিপোতে আগুন লাগে। সেই আগুনেই সে দগ্ধ হয়। তবে তার চোখে আগুনের তাপ লেগেছে।

নজরুলের ছোট ভাই কামরুল ইসলাম জানান, তাদের বাড়ি ফরিদপুর সদরের বহুলক্ষিপুর গ্রামে। তার পরিবারের সবাই গ্রামে থাকলেও সে ঢাকায় থাকতেন। একটি কম্পানির কনটেইনার চালাতেন তিনি। রবিবার ঢাকা থেকে কনটেইনার নিয়ে সীতাকুণ্ডের ওই ডিপোতে গিয়েছিল। সেখানে বিস্ফোরণে দগ্ধ হয় নজরুল।

 

 

কিউএনবি/আয়শা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit