বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

প্রধানমন্ত্রিত্ব ভোগবিলাসে গা ভাসানো নয়: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রিত্ব মানে ভোগবিলাসে গা ভাসিয়ে দেওয়া নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এর (প্রধানমন্ত্রিত্ব) অর্থ হলো দেশের মানুষের সেবা করার সুযোগ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মলেন কেন্দ্রে সোমবার সকালে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সুবর্ণজয়ন্তী ও সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন সরকারপ্রধান। শেখ হাসিনা বলেন, রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, আমি কিন্তু মানবতাবোধ দিয়েই এ দেশের মানুষকে কীভাবে সেবা করে যাব, আমার মতো করে, আমি সেই সেবাটাই মানুষকে দিয়ে যাচ্ছি। ‘ক্ষমতাটা আমার কাছে একটা সুযোগ, বাংলাদেশের জনগণের সেবা করার। এখানে প্রধানমন্ত্রী হিসেবে ভোগবিলাসে গা ভাসিয়ে দেয়া নয়; বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা পূরণ করবার এবং তাদের সেবা দেওয়ার একটা সুযোগ হিসেবে আমি মনে করি। কাজেই আপনারাও যে যেখানে, যে প্রফেশনে থাকেন, আপনারা মানবতাবোধ নিয়ে মানুষের পাশে থাকবেন। এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ।’

চিকিৎসকের ব্যবহারে রোগী অর্ধেক সুস্থ হয়ে যায় বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই সেবার ব্রত নিয়েই রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান। তিনি বলেন, একটা কথা আমি আমাদের চিকিৎসকদের বলব, দেখুন, আপনারা মানুষের সেবা দেন। যখন একজন রোগী ডাক্তারের কাছে যায়, চিকিৎসা, ওষুধের চেয়েও ডাক্তারের দুটো কথা সেটাও কিন্তু মানুষকে অনেক ক্ষেত্রে সুস্থ করে বা তাদের ভেতর একটা আত্মবিশ্বাস সৃষ্টি করে।

‘সেই বিষয়টার দিকেও একটু বিশেষভাবেই দৃষ্টি দিতে হবে যে, এটা শুধু একটা পেশা হিসেবে না; মানুষের সেবা করেন, সেবার ব্রত নিয়ে আপনারা মানুষের পাশে থাকবেন। সেটাই আমরা আশা করি। কারণ ডাক্তারের কথায় রোগী অর্ধেক ভালো হয়ে যায়। সেটা হলো বাস্তবতা।’

 

 

কিউএনবি/আয়শা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit