রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

একা প্রশান্ত মহাসাগর পাড়ি দিলেন ৮৩ বছরের জাপানি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর প্রবীণতম ব্যক্তি হিসেবে একা প্রশান্ত মহাসাগর পার করার নজির গড়লেন জাপানের কেনিচি হোরি নামে ৮৩ বছরের এক বৃদ্ধ। তবে রেকর্ড গড়েও ক্ষান্ত হতে চান না তিনি। সংবাদমাধ্যমকে কেনিচি জানিয়েছেন, তিনি এখনো মধ্য যৌবনে রয়েছেন, তাই ভবিষ্যতে আরও অভিযানে যেতে চান কেনিনি। খবর ডেইলি ইউমিউরি ও ডয়চে ভেলের। ১৯৬২ সালে পৃথিবীর প্রথম অভিযাত্রী হিসেবে একা প্রশান্ত মহাসাগর পার করার রেকর্ড গড়েন কেনিচি। ৬০ বছর পর একই কাজ ফের করে দেখালেন তিনি।

গত মার্চে আমেরিকার সান ফ্রান্সিসকো শহর থেকে মাত্র ১৯ ফুট লম্বা সান্তরি মারমেড ৩ নামক ইয়টে (ইঞ্জিনচালিত ছোট নৌকা)  চেপে জাপানের উদ্দেশে রওনা দেন কেনিচি। প্রশান্ত মহাসাগর পার করে দেশে পৌঁছতে তার সময় লাগল ৬৯ দিন। তবে সহজ ছিল না যাত্রাপথ। যাত্রার শুরুতে প্রবল ঝড় থেকে জাপান উপকূলের কাছে বিপ্রতীপ স্রোত, সবই দক্ষ হাতে সামলেছেন এই প্রবীণ অভিযাত্রী। সঙ্গে ওষুধপত্র থাকলেও গোটা যাত্রায় শুধু চোখের ড্রপ আর ব্যান্ডেজ ছাড়া আর কোনো ওষুধের দরকার পড়েনি বলেও জানান কেনিচি।

জাপানের শিন নিশিনোমিয়া বন্দরে তার জন্য অপেক্ষা করছিলেন অসংখ্য মানুষ। কেনিচি বন্দরে পৌঁছতেই উল্লাসে ফেটে পড়েন তারা। তবে এই প্রথম নন ১৯৬২ সালে তিনিই পৃথিবীর প্রথম অভিযাত্রী হিসেবে একা প্রশান্ত মহাসাগর পার করার রেকর্ড গড়েন। ৬০ বছর পর পৃথিবীর প্রবীণতম মানুষ হিসেবে একই কাজ করে কার্যত জীবনের একটি বৃত্ত সম্পূর্ণ করলেন কেনিচি। ১৯৭৪ সালে একটি ইয়টে করে বিশ্বপরিক্রমাও করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit