বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

‘দেশের প্রতিটি বিভাগে হবে মেডিকেল বিশ্ববিদ্যালয়’

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : চিকিৎসায় আন্তর্জাতিক মান ও রোগীসেবা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুত্ব দিয়েছেন, রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় স্বাস্থ্যবিজ্ঞানে গবেষণায়।

জনগণের স্বাস্থ্যসেবায় সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে সরকার প্রধান জানিয়েছেন, দেশের প্রতিটি বিভাগে প্রতিষ্ঠা করা হবে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয়।

সোমবার (৬ জুন) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানসের (সিবিপিএস) সুবর্ণজয়ন্তী এবং সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের বলবো, দেশের মানুষ যাতে যথাযথ এবং বিশ্বমানের সেবা পায় সেটা নিশ্চিত করবেন। যদিও আমাদের জনসংখ্যা বেশি, রোগীর চাপ বেশি। বিদেশে একজন চিকিৎসক কয়েকজন রোগী দেখেন। আপনাদের অনেক রোগী দেখতে হয় তারপরও কেউ যাতে বঞ্চিত না হয়।”

গবেষণার বিষয়ে সরকারপ্রধান বলেন, “আমি সব সময় গবেষণায় গুরুত্ব দেই। চিকিৎসা বিজ্ঞানেও গবেষণা বাড়াতে হবে। গবেষণাটা একান্ত প্রয়োজন। এদিকে নজর দিতে হবে সবার। এক্ষেত্রে যত ধরনের সহযোগিতা প্রয়োজন, আমার পক্ষ থেকে পাবেন।”

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

স্বাধীন বিধ্বস্ত ভূখণ্ডে পা রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাস্থ্যসেবা নিশ্চিতে গড়ে তোলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস বিসিপিএস। সেই প্রতিষ্ঠান ৫০ বছর পেরিয়ে উদযাপন করছে সুবর্ণজয়ন্তী। 

প্রতিষ্ঠানের নিজস্ব আঙিনায় সমাবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদান করা হয় বিসিপিএস সম্মানসূচক ফেলো। তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী। 

কিউএনবি/অনিমা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর  ২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit