বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

সরকারী গেজেটে তালিকাভূক্তি চায় বাউরী সমাজ সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৪৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দলমত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত ও জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। দেশের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা এবং কর্মসংস্থানের জন্য সার্বিক সহযোগিতা করতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সরকার প্রধান বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। যাতে দেশের সকল সম্প্রদায়ের মানুষ স্বাধীন ভাবে তাদের রুজি-রোজগার, ধর্মকর্ম এবং সংস্কৃতি চর্চা করতে পারেন। এমনকি সংখ্যায় স্বল্প হলে হলেও মূল্যায়ন সবার জন্য সমান। বাউরী সমাজকে সরকারী গেজেটে তালিকাভূক্তি করতে সার্বিক সহযোগীতার আশ^াস দিয়ে তিনি দেশের উন্নয়ন অব্যহত রাখতে সকল সম্প্রদায়ের মানুষের প্রতি সরকারকে সহযোগিতা করার আহবান জানান।

গতকাল ৫ জুন রোববার সিলেটের হিলুয়াছড়া চা বাগানস্থ দূর্গা মন্দির প্রাঙ্গনে বাউরী সমাজকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তালিকায় সরকারী গেজেটে অর্ন্তভূক্তি করার লক্ষে বাংলাদেশ বাউরী সমাজ সিলেট’র সার্বিক সহযোগিতায় ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে আয়োজি ‘আলোচনা সভা ও সাংস্কৃতিক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।বাংলাদেশ বাউরী সমাজের তথ্য সংগ্রহকারী কমিটির আহবায়ক ধনা বাউরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, বিশিষ্টি ক্রিড়াবিদ মারিয়াম চৌধুরী মাম্মি, বাংলাদেশ ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক যোহন সাংমা, মালনীছড়া চা বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. আজম আলী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালী কার্যকরী পরিষদ সভাপতি রাজু গেয়ালা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোমা বাউরী, শ্যামলী বাউরী ও জয়া গঞ্জু। বাউরী সমাজের শিল্পীদের কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে শুরু হওয়া আলোচনা সভা পরবর্তি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউরী সমাজের ঐতিহ্য এবং নিজস্ব সংস্কৃতির উপস্থাপন করেন বাউরী সম্প্রদায়ের শিল্পীরা। 

কিউএনবি/অনিমা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর  ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit