বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রধান শত্রু দারিদ্র্য : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রধান শত্রু দারিদ্র্য। তাই এ অঞ্চল থেকে দারিদ্র্য দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আজ রবিবার (৫ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশনের (সার্ক) মহাসচিব এসালা রুয়ান উরাকুন ও তার স্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলের দেশগুলোর উচিত পরস্পরকে সহযোগিতা করা। দ্বিপক্ষীয়ভাবেই অনেক সমস্যা সমাধান করা সম্ভব। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পর কলকাতা সফরকালে তিনি আঞ্চলিক সহযোগিতার ধারণা দিয়ে সেখানে বক্তব্য প্রদান করেন। সার্কের মহাসচিব সার্ক খাদ্য ব্যাংক শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। সার্ক অ্যাগ্রিকালচার সেন্টারে অবদান রাখায় তিনি বাংলাদেশের ব্যাপক প্রশংসা করেন।  

শ্রীলঙ্কায় জন্মগ্রহণকারী এসালা উইরাকুন বলেন, তার দেশের চলমান অর্থনৈতিক সংকটের জন্য মহামারিও দায়ী। তিনি এই সংকটময় মুহূর্তে শ্রীলঙ্কার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন। তিনি আরো বলেন, শ্রীলঙ্কার ধান উৎপাদন ৫০ শতাংশ হ্রাস পাওয়ায় এখন দেশটির সার প্রয়োজন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, বিপুল জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কার এই সংকটকালে বাংলাদেশ দেশটিকে আলু সরবরাহ করতে পারে।

তিনি আরো বলেন, কভিড-১৯ মহামারি ও ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের কারণে বৈশ্বিক খাদ্য সংকটের প্রেক্ষিতে বাংলাদেশ অধিক খাদ্য উৎপাদনের পদক্ষেপ গ্রহণ করেছে। শেখ হাসিনা আরো বলেন, বাংলাদেশি গবেষকরা লবণাক্ততা ও খরাসহিষ্ণু বিভিন্ন প্রজাতির ধান উদ্ভাবনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগে সার্ক মহাসচিব বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং প্রশংসা করেন। অ্যাম্বাসাডর অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit