রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

রাশিয়ার কামানের আঘাতেই গির্জায় আগুন লেগেছে: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউক্রেনে রাশিয়ার কামানের আঘাতেই ১৭ শতকের ঐতিহাসিক গির্জায় আগুন লেগেছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ অবস্থায় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা- ইউনেস্কো থেকে রাশিয়াকে বহিষ্কারের আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেছেন, ‘সংস্থাটিতে রাশিয়ার কোনো স্থান নেই’। জেলেনস্কি আরো বলেন, রাশিয়া ইউক্রেনের প্রতিটি গির্জা, বিদ্যালয় ধ্বংস করে দিচ্ছে। এসব ধ্বংসযজ্ঞ চিহ্নই প্রমাণ করে যে ইউনেস্কোয় রাশিয়ার কোনো স্থান নেই।

অন্যদিকে দোনেৎস্ক অঞ্চলের ওই গির্জায় অগ্নিসংযোগের জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের জাতীয়তাবাদীরা সোয়াটোহিরস্ক লাভরা গির্জায় আগুন ধরিয়ে দিয়েছে।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো দাবি করেছে, ইউক্রেনের ৭৯তম এয়ারবোর্ন অ্যাসাল্ট ব্রিগেডের ইউনিটগুলো সিয়াটোহিরস্ক থেকে পিছু হটার আগমুহূর্তে ‘ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা’ কাঠের গির্জায় আগুন ধরিয়ে দেয়। ইউক্রেনের সাঁজোয়া যানে থাকা মেশিনগান থেকে গির্জার কাঠের দেয়ালে হামলা চালানো হয়েছে। দনবাসের লুহানস্ক অঞ্চলের যে শহরে কয়েকদিন ধরে তীব্র লড়াই চলছে, সেখানে রুশ বাহিনীর কাছ থেকে কিছু এলাকা পুনর্দখলের দাবি করেছে ইউক্রেন।

সূত্র: আলজাজিরা।

 

 

কিউএনবি/আয়শা/০৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit