বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

হয়রানীর নামে জরিমানা ও সিলগালা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৭১ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পপুলার ডায়াগনস্টিক ও ফিজিওথেরাপি সেন্টারে হয়রানীর নামে জরিমানা ও সিলগালার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী খন্দকার মমিনুর ইসলাম মানিক। শনিবার (০৪ জুন) পপুলার ডায়াগনস্টিক ও ফিজিওথেরাপি সেন্টারে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে খন্দকার মমিনুর ইসলাম মানিক দাবী করে লিখিত বক্তব্যে বলেন, গত ৩১ মে তার প্রতিষ্ঠানে লাইসেন্স তদারকি করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি একটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ওই প্রতিষ্ঠানের জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি অনলাইনে নিবন্ধন করা হয়েছিল যার নং- ১৬৬২/২০-২১ এবং ২১-২২ অর্থবছরের অনলাইন সাবমিট থাকার পরেও প্রতিষ্ঠানটির কাজ কর্ম বন্ধ করে দেয়া হয়েছে। এটি একটি পক্ষপাত মূলক আচারণ। অথচ অত্র উপজেলায় অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের নামের তালিকাও স্বাস্থ্য অধিদপ্তরে নেই। তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত জোরালো কোন পদক্ষেপ নেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। পপুলার ডায়াগনস্টিক ও ফিজিওথেরাপি সেন্টারটি প্রতিহিংসার শিকার বলেও দাবী করেন তিনি।

উক্ত প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় বিপাকে পরেছে দীর্ঘদিন ধরে সেবা নিতে আসা রোগীরা। এছাড়াও এই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা চরম বিপাকে পরে মানবেতর জীবনযাপন করছেন। প্রতিষ্ঠানটি বিভিন্ন সংস্থার ঋনের মাধ্যমে পরিচালিত হওয়ায় ঋনের কিস্তি দিতে হিমশিম খাচ্ছি। অতিদ্রুত প্রতিষ্ঠানটি চালু করার দাবী জানিয়েছেন ওই প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী খন্দকার মমিনুর ইসলাম মানিকসহ কর্মচারীবৃন্দ।

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit