বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৭৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসৃচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। (৪ জুন) শনিবার সকাল সাড়ে ১১টায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের নেতৃত্বে ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের পূর্বে প্রতিবাদ সভায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র এবং জ্বালাও-পোড়াও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করুক না কেন, এই বাংলার মাটিতে সেই অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। অপশক্তি মোকাবেলায় সিলেট মহানগর যুবলীগের প্রত্যেকটা নেতাকর্মীকে প্রস্তুত রয়েছে। তিনি বলেন যুদ্ধাপরাধীর দল জামায়াত-শিবিরকে সাথে নিয়ে বিএনপি আবারো সন্ত্রাসী কর্মকা- শুরু করে দিয়েছে। সন্ত্রাসীদের এই জোটটি চায় না বাংলাদেশের মানুষ শান্তিতে-সহাবস্থানে থাকুক। প্রতিনিয়ত গুজব-প্রপাগা-া ছড়িয়ে দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জনগণের দৃষ্টি ভিন্নদিকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। তাই মহানগর যুবলীগের প্রত্যেকটা নেতাকর্মীকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানান তিনি।

সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন ২০২৩ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল আন্দোলনের হুমকি দিচ্ছে। বিভিন্ন সময়ে তারা হুমকি দিয়ে আসছে, শুধু হুমকির মধ্যেই তারা আছে। তারা বলে কঠোর আন্দোলন করব। এগুলো আমরা মোকাবেলা করে এসেছি। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য যুবলীগ একাই যথেষ্ট। তিনি বলেন সিলেট মহানগর যুবলীগ বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকান্ড মোকাবেলা করার জন্য সব সময় প্রস্তুত রয়েছে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সিলেট মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit