বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

কবি নজরুল দেশে ফেরা ৫০ বছর উদযাপনে মুক্তাক্ষর

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৩৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :কবি কাজী নজরুল ইসলাম’কে বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালে ২৪ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে নিয়ে আসেন।তার পর জাতীয় কবির সম্মানে ভূষিত করেন। কবি দেশে ফেরা (১৯৭২-২০২২) ৫০ বছর ঘিরে আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনায় আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজন করে আবৃত্তি-কথা অনুষ্ঠানের।

শনিবার (৪ জুন) সকাল সাড়ে ১১ টায় আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস চৌকিদেখীতে মুক্তাক্ষরের পরিচালক ও প্রশিক্ষক বিমল করের উপস্থাপনায় এড. শহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাতক উপজেলার শিক্ষা অফিসার কবি পুলিন রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট সরকারি কলেজের অধ্যাপক রাজেশ কান্তি দাশ, আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শিশির সরকার ও কবি সংগঠক ধ্রুতব গৌতম।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতায় দলগত আবৃত্তি পরিবেশন করে ইউনিক মাল্টিমিডিয়া স্কুল ও আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।একক আবৃত্তি পরিবেশন করে মুক্তাক্ষরের শিক্ষার্থী সরকারি মহিলা কলেজের ফারজানা, শাহ্ খুররমখলা কলেজের ইয়াসিন ও ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের শুচি।

কথা ও আবৃত্তি শেষে সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ শিক্ষা অফিসার মনোনীত হওয়ায় অভিনন্দন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় কবি পুলিন রায়’কে। সেই সাথে বাংলাদেশ বেতার সিলেটে ঘোষণা ও উপস্থাপনয় মনোনীত হওয়ায় উৎসাহ দানে অভিনন্দন ক্রেস্ট প্রদান করা হয় মুক্তাক্ষরের আবৃত্তি শিল্পী সাবর্ণি গোস্বামী শুচি’কে।

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৫:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit