বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

পিকের পরকীয়ায় বিপর্যস্ত শাকিরা কাঁদতে কাঁদতে হাসপাতালে!

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৩১ Time View

স্পোর্টস ডেস্ক : বার্সেলোরনা স্প্যানিশ মহাতারকা জেরার্ড পিকে পরকীয়া করছেন! শুধু পপ সম্রাজ্ঞী শাকিরা নন, ফুটবলপ্রেমীদের জন্যও খবরটা ছিল বড় ধাক্কার মতো। বিশ্ব ফুটবলের সবেচয়ে কাঙ্ক্ষিত জুটি ছিলেন পিকে-শাকিরা। সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে তারা বিয়েও করেননি। কিন্তু সেই সম্পর্কই এবার ভাঙনের পথে। পরকীয়া করে শাকিরার কাছে ধরা পড়ে পিকেকে বাড়ি ছাড়তে হয়েছে।  স্প্যানিশ মিডিয়ায় খবরটি ফাঁস হওয়ার পর শাকিরা আরও অসুস্থ হয়ে পড়েছেন।

দীর্ঘ ১২ বছরের প্রেমের সম্পর্কের মাঝে তৃতীয় নারী ঢুকে যাওয়ায় শাকিরা এখন মানসিকভাবে বিপর্যস্ত। স্প্যানিশ মিডিয়া ‘ওলা’ জানিয়েছে, গত শনিবার নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন শাকিরা।  প্রচণ্ড মানসিক চাপ তিনি সামলাতে পারেননি। যে কারণে তার ‘অ্যাংজাইটি অ্যাটাক’ হয়েছিল। ব্যাপরাটা আরও বহুদূর গড়িয়েছে। তাকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স ডাকা হয়। প্রত্যক্ষদর্শীর মতে, কাঁদতে কাঁদতে সেই অ্যাম্বুলেন্সে ওঠেন কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী। পরে তাকে বার্সেলোনা শহরের টেকনোন ক্লিনিকে নেওয়া হয়।

স্প্যানিশ মিডিয়ায় গুঞ্জন, বার্সেলোনার ১৭ বছর বয়সী মিডফিল্ডার গাভির মায়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন পিকে! দিন দুয়েক আগে কাতালান দৈনিক এল পিরিওদিকো দাবি করেছে, পরকীয়া ধরা পড়ে যাওয়ায় পিকে এখন বাড়িছাড়া। তিনি বার্সেলোনায় কায়ে মুনতানের অঞ্চলে একা একা ক্লাব সতীর্থ রিকে পুচ ও বন্ধুবান্ধবের সঙ্গে জমিয়ে পার্টি করছেন। শুধু এটুকুই নয়, পত্রিকাটি দাবি করেছে, পিকে অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে শাকিরার কাছে ধরা পড়ে গেছেন। এরপর শাকিরা তার সঙ্গে আর থাকছেন না।

 

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit