শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় পিকআপের দুইজন নিহত

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৭৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীর রায়পুরায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপের দুইজন নিহত হয়েছেন। শনিবার (০৪ জুন) দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা পিকআপের যাত্রী ছিলেন। স্থানীয়রা জানায়, শনিবার দুপুর সোয়া ১টার দিকে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের পাশে হাসনাবাদ বাজার রেলক্রসিং পার হচ্ছিল একটি যাত্রীবাহী পিকআপ। পিকআপটি রেললাইনের ওপর উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেন পিকআপকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় পিকআপটি।

এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যায় এবং চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে নিয়ে যায়। মো. সাদ্দাম হোসাইন নামে স্থানীয় একজন বলেন, পিকআপে চালকসহ ছয়জন ছিল। দুজন মারা গেছে ঘটনাস্থলেই। এই রেলক্রসিংটিতে কোনো গেটম্যান থাকে না। নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী বলেন, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit