রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

ইউক্রেন থেকে গম রপ্তানিতে বাধা নেই: পুতিন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন থেকে গম রপ্তানিতে কোনো ‘সমস্যা নেই’।  ইউক্রেনে মস্কোর অভিযানে বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কা তৈরির পর এমন মন্তব্য করলেন পুতিন। শুক্রবার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।  খবর এএফপির। তিনি বলেন, ইউক্রেনের বন্দরগুলো দিয়ে গম রপ্তানি হতে পারে। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অন্য বন্দর দিয়েও হতে পারে। এমনকি মধ্য ইউরোপ দিয়েও গম রপ্তানি হতে পারে।

সাক্ষাৎকারে পুতিন অভিযোগ করেন, ইউক্রেন থেকে শস্য রপ্তানিতে মস্কো বাধা দিচ্ছে বলে পশ্চিমারা দাবি করছে এবং হুঙ্কার দিচ্ছে। এ সময় পুতিন বলেন, আজভ সাগরস্থ ইউক্রেনের মারিউপোল এবং বারদিয়ানস্ক বন্দরগুলো ব্যবহার করেও পণ্য রপ্তানি করা যেতে পারে। আজভ সাগরের এ পথ দিয়েই কৃষ্ণ সাগরে প্রবেশ করা যাবে। যদিও উভয় দিকই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, কিয়েভের নিয়ন্ত্রণে থাকা বন্দর, বিশেষ করে ওডেসাও ব্যবহার হতে পারে। তবে তিনি ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা বন্দরগুলোর আশপাশ থেকে দেশটিকে মাইন সরাতে বলেছেন। এর বিনিময়ে রাশিয়া জাহাজগুলোকে নিরাপদে যেতে দেবে। 

এ সময় তিনি আরও বলেন, রোমানিয়া, হাঙেরি বা পোল্যান্ড হয়ে দানিউব নদীপথও ব্যবহার করা যেতে পারে। তবে বেলারুশ হয়ে যাওয়া পথটি সবচেয়ে সাধারণ, সহজ এবং সুলভ হবে। ওই পথ দিয়ে বাল্টিক বন্দরগুলোতে যাওয়া যাবে। সেখান থেকে বাল্টিক সাগর এবং তারপর পৃথিবীর যেকোনো জায়গায় যাওয়া যাবে। তবে পুতিন বলেছেন, রাশিয়ার মিত্র বেলারুশ হয়ে যাওয়া পথটা শর্ত সাপেক্ষে ব্যবহার করা যাবে। এই পথটি ব্যবহার করতে হলে বেলারুশের ওপর দেওয়া পশ্চিমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit