রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

এবার কোভিড আক্রান্ত প্রিয়াঙ্কা গান্ধী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড আক্রান্ত হওয়ার খবর জানালেন প্রিয়াঙ্কা গান্ধী। শুক্রবার টুইট করে নিজেই এ খবর জানিয়েছেন প্রিয়াঙ্কা। এর আগে তার মা সোনিয়া গান্ধী কোভিড আক্রান্ত হয়েছিলেন।   

আপাতত প্রিয়াঙ্কা নিভৃতবাসে থাকবেন বলে জানিয়েছেন। মায়ের সংস্পর্শে এসেই কি সংক্রমিত হলেন তিনি? উঠছে প্রশ্ন। যদিও প্রিয়াঙ্কা নিজে এ বিষয়ে কিছু জানাননি।

শুক্রবার সকালে টুইটারে প্রিয়ঙ্কা লিখেছেন, ‘আমার মৃদু উপসর্গযুক্ত কোভিড ধরা পড়েছে। সমস্ত কোভিডবিধি মেনে বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাদের অনুরোধ প্রয়োজনীয় সতর্কতা নিন।’

বৃহস্পতিবার কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া। ঘটনাচক্রে, ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে সোনিয়াকে আগামী ৮ জুন এবং তার ছেলে তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ২ জুন তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। 

তবে করোনায় আক্রান্ত হওয়ায় আপাতত তা সম্ভব নয় বলে জানা যায়। প্রিয়াঙ্কার মতো তারও মৃদু উপসর্গ থাকায় বাড়িতে নিভৃতবাসে রয়েছেন সোনিয়া। অন্য দিকে, রাহুল আগেই জানিয়েছেন যে বিদেশে থাকার জন্য মাত্র ২৪ ঘণ্টার নোটিশে ইডি-র কাছে যাওয়ার প্রশ্নই নেই। তাকে ১৩ জুন হাজিরার নির্দেশ দিয়েছে ইডি।

কিউএনবি/অনিমা/০৩.০৬.২০২২/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit