সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ ৭ পরীক্ষার্থী আটক

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৮০ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের এক হোতা সহ ৭ পরীক্ষার্থীকে আটক হয়েছে। শুক্রবার পরীক্ষা চলাকালে গোয়েন্দা সংস্থা এনএসআই তাদের আটক করে। এনএসআই নওগাঁ অফিসের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আজ নওগাঁ শহরের বিভিন্ন পরীক্ষার হলে অবস্থান নেয়া হয়।

এ সময় নওগাঁ পৌরসভাধীন বিএমসি মহিলা কলেজ কেন্দ্র থেকে ৪ জন, জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে ১ জন, সেন্ট্রাল গার্লস স্কুল কেন্দ্র থেকে ১ জন ও পিএম উচ্চ বিদ্যালয় থেকে ১ জনকে আটক করা হয়। সাথে তাদের কাছ থেকে ৮ টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে চক্রের মূল হোতা হিসেবে কাজ করছিল মেহেদী হাসান। পরে আটককৃতদের ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কিউএনবি/অনিমা/০৩.০৬.২০২২/রাত ৮.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit