রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

বিজয়নগরে ভুতর্কিতে পাওয়ার টিলার পেলেন কৃষকরা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১১২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭০ ভাগ ভুতর্কিতে কৃষকদেরকে দু’টি পাওয়ার টিলার দেওয়া হয়েছে। ন্যাশনাল অ্যাগ্রিকালচার প্রোগ্রাম ফেজ-২ এর আওতায় কৃষি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে এ দু’টি পাওয়ার টিলার বিতরণ করা হয়। পাওয়ার টিলারটির মাধ্য মাধ্যমে কৃষকরা সহজে জমির হাল চাষ করতে পারবে। 

পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরজমিন উইং) হাবিবুর রহমান চৌধুরী। বিজয়নগর উপজেলার কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পরিচালক সুশান্ত সাহা, অতিরিক্ত উপ-পরিচালক মুন্সী তোফায়েল হোসেন, সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা হাদিউল ইসলাম সৃজন প্রমুখ। অতিথিবৃন্দ নলগড়িয়া সিআইজি পুরুষ সমবায় সমিতির সদস্যদের কাছে পাওয়ার টিলার দু’টি বুঝিয়ে দেন।   

 
কিউএনবি/আয়শা/০২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit