রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

নির্বাচনের ঘোষণা না দিলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে : ইমরান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনের ঘোষণা না এলে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কতা দিয়েছেন। ইমরান খান বলেছেন, তারা আমাদের আইনি ও সাংবিধানিক উপায়ে নির্বাচনের দিকে যেতে দেয় কি না সেটা দেখব। অন্যথায় এই দেশ (পাকিস্তান) গৃহযুদ্ধের দিকে যাবে।

তিনি আরো বলেন, বর্তমান পার্লামেন্টে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। কারণ, এতে তার সরকার উৎখাতের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে। বিক্ষোভকারীদের সুরক্ষা চেয়ে করা পিটিআই দলের আবেদন নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশের অপেক্ষায় থাকার কথাও জানিয়েছেন ইমরান খান। এই সিদ্ধান্ত পাওয়ার পরই পরবর্তী মিছিলের তারিখ ঘোষণা করবেন তিনি।

ইমরান খান স্বীকার করেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি সর্বময় ক্ষমতা ভোগ করেননি। দেশের সর্বময় ক্ষমতা অন্য কোথাও নিহিত রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, সবাই জানে কোথায় তা রয়েছে।

সূত্র : দ্য ডন।

 

 

কিউএনবি/আয়শা/০২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit