রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা

ছাত্রকে প্রস্রাব ‘খাওয়ালেন’ শিক্ষিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২০৯ Time View

ডেস্কনিউজঃ নওগাঁর ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রসাব খাওয়ানোর অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে।গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার চকচান্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।ওই বিদ্যালয়ের শিক্ষিকা মোছা. শাহানা বেগমের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

নির্যাতনের শিকার ছাত্র বলে, ‘‘প্রস্রাবখানায় অনেকে প্রসাবের জন্য অপেক্ষা করছে দেখে আমি স্কুলের ছাদে প্রস্রাব করি। আর এই কারণে ম্যাডাম আমাকে অনেক মারধর করে ও আমার হাতে একটা প্লাস্টিকের বোতল দিয়ে বলেন যে, ‘এখানে প্রসাব কর’।’’

ভুক্তভোগী বলেন, ‘‘আমি ভয়ে ভয়ে প্রস্রাব করি। তারপর বলেন, ‘এখন তুই এই প্রস্রাব খা। না খেলে আরও মারব।’ আমি ভয়ে প্রস্রাব খেয়ে বাসায় গিয়ে বাবা মাকে পুরো ঘটনা বলে দিই।’’

ভুক্তভোগীর মা বলেন, ‘আমার ছেলে যদি অপরাধ করে থাকে তাহলে অভিভাবকদের জানাবেন। না জানিয়ে সহকারী শিক্ষক শাহানা অন্যায়ভাবে আমার ছেলেকে মেরেছে ও প্রস্রাব খাওয়াইছেন। তাহলে আমাদের সন্তানদের নিরাপত্তা কোথায়?’

এলাকাবাসী ও অভিভাবকরা জানান, মঙ্গলবার দুপুরে তারা বিদ্যালয় ঘেরাও করেন। কিন্তু অভিযুক্ত শিক্ষিকা বিদ্যালয়ের ভেতরের দরজা বন্ধ করে দেন। তারা অবিলম্বে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযুক্ত শিক্ষিকা মোছা. শাহানা বেগম বলেন, ‘আমি রাগ করে বলেছি যে, তুমি ছাদ থেকে কেন প্রসাব করলে? এখন তুমি এই প্রস্রাব খাও বলেছি, কিন্তু নিজে হাতে খাওয়াইনি।’

চকচান্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ আলী (ডলার) বলেন, তিনি ঘটনার সময় ছিলেন না। পরে সহকারী শিক্ষিকা তানজিলার কাছ থেকে বিস্তারিত শুনেছেন।

তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী, সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুল ঘটনাস্থলে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষিকা মোছা. শাহানা বেগম দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসতিয়াক আহমেদ।

উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক মো. শহীদুল ইসলাম বলেন, ‘স্বাধীন বাংলাদেশ জাহেলিয়াতি যুগের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। অতি সত্বর দোষী শিক্ষিকার সমুচিত শাস্তির দাবি জানাচ্ছি।’

ধামইরহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজমল হোসেন বলেন, ‘পুরো ঘটনা শুনেছি। খুবই দুঃখজনক বিষয়। আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হবে।’

কিউএনবি/বিপুল/০২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit