রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

তারেক রহমানের স্ত্রী ডাঃ জোবাইদা রহমানকে পলাতক ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ২৮০ Time View

ডেস্কনিউজঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডা: জোবাইদা রহমানকে পলাতক ঘোষণা করে রায় দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ লিখিত রায়ে বলেছেন, পলাতক আসামির মামলা গ্রহণ করা হাইকোর্টের ঠিক হয়নি।

গত ১৩ এপ্রিল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা বাতিল চেয়ে আবেদন খারিজের বিরুদ্ধে ডা: জোবাইদা রহমানের লিভ টু আপিল খারিজ করে এ রায় দেন আপিল বিভাগ। ওই ফলে তার বিরুদ্ধে বিচারিক আদালতে এখন এ মামলা চলতে বাধা নেই।

বুধবার জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলার ১৬ পৃষ্ঠার রায় প্রকাশ করেন আপিল বিভাগ।

এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ডা: জোবাইদা রহমানের মামলার আপিল বিভাগের রায় আমরা পেয়েছি। ১৬ পৃষ্ঠার রায়ে আপিল বিভাগ বেশ কিছু অবজারবেশন দিয়েছেন।

আদালত বলেছেন, পালাতক হওয়ায় ডা: জোবাইদার মামলা হাইকোর্টের গ্রহণ করা ঠিক হয়নি।

তিনি বলেন, আপিল বিভাগ তার রায়ে জোবাইদা রহমানকে আইনের দৃষ্টিতে পলাতক বলেছেন। আর পলাতক অবস্থায় তার আবেদন শোনা ঠিক হয়নি। পলাতক আসামি কোনো আদালতে হাজির না হয়ে আবেদন করতে পারবেন না।

তিনি বলেন, সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী আইনের দৃষ্টিতে সবাই সমান। অথচ দেখা গেছে, সেই সুবিধা তাকে দেয়া হয়েছে। কাজেই অ্যাপেক্স কোর্টের দায়িত্বই ছিল এটা।

এ বিষয়ে জোবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা এখনো পূর্ণাঙ্গ রায় পায়নি। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর এ বিষয়ে বলতে পারব।

আইনজীবীরা জানান, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলা দায়ের করে দুদক। মামলায় তারেক রহমানের স্ত্রী ডা: জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। পরে একই বছরে জোবায়দা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল রায় দেন হাইকোর্ট। রায়ে মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে দেন আদালত। একইসঙ্গে জোবায়দা রহমানকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জোবায়দা রহমান।

কিউএনবি/বিপুল/০১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১১.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit