বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

সিলেটে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৪৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে নিরপেক্ষভাবে গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে এখতিয়ারভুক্ত বিরোধ নিষ্পত্তি করে আইনে প্রদত্ত বিচারিক মূল্যবোধ সমুন্নত রাখতে হবে। গ্রাম আদালতের আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দুর্নীতি ও অপরাধ মুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠায় যথাযথ দায়িত্ব পালন করতে হবে।

তিনি ১লা জুন বুধবার সিলেট সার্কিট হাউস মিলনায়তনে ইউরোপীয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয়) পর্যায় প্রকল্প” এর আওতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ পরিচালক মোঃ মামুনুর রশীদ এঁর সভাপতিত্বে দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বিশ্বনাথ, বালাগঞ্জ এবং গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যানগণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় গ্রাম আদালত আইন এবং গ্রাম আদালত বিধিমালা সম্পর্কে বিভিন্ন সেশন পরিচালনা করেন সিলেটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোবারক হোসেন, সহকারী কমিশনার, স্থানীয় সরকার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ন্যাশনাল কন্সালটেন্ট খন্দকার রবিউল আউয়াল নাসিম প্রমূখ।

স্থানীয় সরকার, সিলেটের উপপরিচালক মোঃ মামুনুর রশীদ বলেন, “স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে আইন বলে বিচারক ক্ষমতা কেবলমাত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরই দেওয়া হয়েছে, তাই আপনাদের উপর অর্পিত দায়িত্ব ও ক্ষমতার ন্যায়সংগত প্রয়োগ নিশ্চিত করে প্রান্তিক জনগণের ন্যায় বিচারের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।”প্রশিক্ষণ কর্মশালায় গ্রাম আদালত মামলা বিচারের জন্য প্রয়োজনীয় সকল ফর্ম, ফরমেট ও রেজিস্ট্রারের উপর প্রশিক্ষণ প্রদান করা হয় এবং গ্রাম আদালতের বিচারক প্রক্রিয়া ও ধাপ সমূহ ভিডিও প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit