মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

সেই ‘অপ্রতিদ্বন্দ্বী’ অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হাইপারসনিক জিরকন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়া সফলভাবে শেষ করেছে বলে দেশটির একজন সিনিয়র সামরিক কর্মকর্তা রাশিয়ান বার্তা সংস্থা তাসকে জানিয়েছেন। বুধবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। চলতি বছর শেষ হওয়ার আগেই ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার অ্যাডমিরাল গোলভকো ফ্রিগেটে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে বলে দেশটির নর্দান ফ্লিটের কমান্ডার আলেকজান্ডার মোইসিয়েভ বুধবার জানিয়েছেন।

এর আগে গত মাসের শেষের দিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, রাশিয়া তাদের তৈরি হাইপারসনিক জিরকন ক্রুস মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। মিসাইলটি ১ হাজার কিলোমিটার দূরে গিয়ে আঘাত হেনেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শব্দের চেয়ে নয় গুণ বেশি গতিতে চলা মিসাইলটি ব্যারেন্টস সাগর থেকে ছোড়া হয়েছিল।  আর এটি গিয়ে আঘাত হানে হোয়াইট সাগরে।

মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায় মিসাইলটি একটি জাহাজ থেকে ছোড়া হচ্ছে এবং সেটি খাড়া গতিপথে উড়ে যায়। রাশিয়া এ জিরকন মিসাইলের সর্বশেষ পরীক্ষা চালিয়েছিল গত বছর।  সে সময় অস্ত্র ভাণ্ডারের সর্বশেষ সংযোজন এই ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালানোর বিষয়টি নিশ্চিত করেছিল দেশটি। জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইলকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘অপ্রতিদ্বন্দ্বী’ বলে অভিহিত করেছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit