মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

ইউক্রেনে দূরপাল্লার রকেট পাঠাবে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার আগ্রাসন রুখতে ইউক্রেনকে আরও উন্নত রকেট সিস্টেম পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। 

হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, এই দফার অস্ত্রগুলোর মধ্যে মাঝারি পাল্লার উচ্চ গতিসম্পন্ন রকেটও থাকতে পারে।

কয়েক দফা ইউক্রেনের দাবির পর শেষ পর্যন্ত দূরপাল্লার রকেট পাঠানোর এই সিদ্ধান্ত দিল যুক্তরাষ্ট্র, যা শত্রুপক্ষকে দূর থেকে প্রতিহত করতে ইউক্রেন বাহিনীকে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। 

এর আগে রাশিয়াকে লক্ষ্য করে অস্ত্রের ব্যবহার হতে পারে এই আশঙ্কায় ইউক্রেনের অনুরোধ প্রত্যাখ্যান করে আসছিল যুক্তরাষ্ট্র। 

কিন্তু বুধবার বাইডেন বলেছেন, এই অস্ত্র সহায়তা রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের অবস্থানকে শক্ত করবে, যা একটি কূটনৈতিক সমাধানের পথ দেখাতে পারে। 

বাইডেনের ভাষ্য, “তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইউক্রেনীয়দের আরও উন্নত রকেট সিস্টেম এবং যুদ্ধাস্ত্র সরবরাহ করব।“ 

নতুন অস্ত্রে মধ্যে উচ্চগতির আর্টিলারি রকেট সিস্টেম এম১৪২ থাকবে । তবে কতগুলো এমন অস্ত্র পাঠানো হবে তা জানা যায়নি। 

এই রকেট সিস্টেম ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। যা ইউক্রেনের বর্তমান অস্ত্রের চেয়ে অনেক বেশি গতির। 

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit