মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

সেভেরোদনিয়েস্কের অর্ধেক এখন রাশিয়ার দখলে

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই জানিয়েছেন, রুশ বাহিনী এখন সেখানকার আঞ্চলিক রাজধানী সেভেরোদনিয়েস্ক শহরের একটি অংশ নিয়ন্ত্রণ করছে। তবে ইউক্রেনিয়ান বাহিনী শহরের পূর্ব অংশে এখনো প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যাতে রুশরা সেদিকে অগ্রসর হতে না পারেন।

সেরহি হাইদাই বিবিসিকে জানান, রাশিয়ার বাহিনী এখন কয়েক দিক থেকে সেখানে আক্রমণ চালাচ্ছে। দুর্ভাগ্যবশত, এরা এখন শহরে ঢুকে পড়েছে। সেখানকার পরিস্থিতি খুবই খারাপ।

তিনি আরও বলেন, ওরা অ্যাম্বুলেন্সের ওপর গুলি চালায়, আমরা জানি না ডাক্তারদের ভাগ্যে কী ঘটে। ওরা ফোন ধরছে না। একটা হাসপাতাল ধ্বংস করে দেওয়া হয়। সেখানকার অবস্থা খুবই খারাপ।

নগর কর্তৃপক্ষের প্রধান ইউক্রেনের একটি টিভি চ্যানেলকে জানান, সেভেরোদনিয়েস্ক এখন কার্যত দুভাগে বিভক্ত হয়ে গেছে। শহরের অর্ধেক অংশে রুশরা তাদের নিয়ন্ত্রণ স্থাপন করছেন। রুশরা যদি সেভেরোদনিয়েস্ক ও পাশের আরেকটি শহর লিসিচানস্ক দখল করতে পারে, তা হলে পুরো লুহানস্ক অঞ্চল তাদের নিয়ন্ত্রণে চলে যাবে।

গভর্নর সেরহি হাইদাই বলেন, রাশিয়ার গোলা হামলার মোকাবিলা করার জন্য তাদের পশ্চিমা দেশ থেকে দূর পাল্লার কামান দরকার।

এদিকে যুদ্ধ সম্পর্কে সর্বশেষ এক পর্যালোচনায় ব্রিটেনের সামরিক গোয়েন্দা সংস্থা জানায়, সেভেরোদনিয়েস্ক দখলে রাশিয়া যে সাফল্য দেখিয়েছে, তার পেছনে আছে এ রকম একটি ছোট এলাকায় বিপুল সেনা সমাবেশ ঘটানোর কৌশল। তবে এর ফলে রাশিয়া তাদের অধিকৃত অন্য অঞ্চলে ঝুঁকির মধ্যে আছে।

সেভেরোদনিয়েস্কের কর্মকর্তারা বলেন, রুশ গোলাবর্ষণ অব্যাহত থাকায় সেখান থেকে বেসামরিক মানুষদের উদ্ধারের কাজ থেমে গেছে।

সেরহি হাইদাই জানান, এখনো হয়তো ১৫ হাজারের মতো বেসামরিক মানুষ সেখানে আটকে আছে।

ত্রাণ সংস্থা নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল ইয়ান এগেল্যান্ড রয়টার্সেকে বলেন, শহরটি যেভাবে ধ্বংস করা হয়, তা দেখে তিনি হতবাক হয়েছেন। শহরটিতে গোলাগুলির মধ্যে হাজার হাজার মানুষ আটকে আছে। তাদের পানি, খাবার, ওষুধ বা বিদ্যুৎ নেই।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit