শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৪১ Time View
এম এ রহিম (যশোর) : যশোরের চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আব্দুল হোসেন (৩৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। ৩১ মে মঙ্গলবার ভোরে উপজেলার মাশিলা গ্রামে এ ঘটনা ঘটে।  আব্দুল হোসেন স্বরুপদাহ  ইউনিয়নের মাশিলা গ্রামের শফিউল্লাহর ছেলে। 

পুলিশ ও স্থানীয় মেম্বার মন্টু মিয়া জানান,  পরিবারের সকলের চোখ ফাঁকি দিয়ে  নিজেদের বসতবাড়ির পাশে জামরুল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আব্দুল হোসেন। মঙ্গলবার খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়। আব্দুল হোসেনের আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে তার ভাই শহিদুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভাবে অসুস্থ ছিলেন। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit