মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

সরকারি অনুমোদন ছাড়াই চলছে এসটিসি লিমিটেড, বানেশ্বর বাজার শাখা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৪৬ Time View
রাজশাহী প্রতিনিধি : সরকারি অনুমোদন ছাড়াই চলছে,এসটিসি লিমিটেড স্ট্যান্ডার ট্রেডার্স কোম্পানি লিমিটেড, রেজিষ্ট্রেশন-নং সি- ১৫৭৬২০/২০১৯, প্রতিষ্ঠান টি সাধারণ গ্রাহক পর্যায় থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। প্রলোভন দেখিয়ে নেয়া  হচ্ছে টাকা । একই সঙ্গে ব্যাংকের মতো বিভিন্ন মেয়াদে ও নামে আমানত সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি। কোনো ধরনের অনুমতি না নিয়েই ‘এসটিসি লিমিটেড, স্ট্যান্ডার ট্রেডার্স কোম্পানি লিমিটেড   নামের এ প্রতিষ্ঠানটি এভাবেই দীর্ঘ দিন থেকে বানেশ্বর বাজারে একটি তিন তলা ভবনের মালিকের সহযোগিতায় বেআইনি ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেই ভবনের  মালিক সারোয়ার হোসেন তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এসটিসি লিমিটেড স্ট্যান্ডার  ট্রেডার্স কোম্পানি লিমিটেড নিবন্ধিত প্রতিষ্ঠান, যার রেজিঃ নং সি- ১৫৭৬২০/২০১৯,।

এদিকে সরেজমিনে গিয়ে সাধারণ গ্রাহকের কাছে থেকে জানা যায় যে এই ভবন মালিক সারোয়ার হোসেন নিজেই এখন এসটিসি লিমিটেড স্ট্যান্ডার  ট্রেডার্স কোম্পানি লিমিটেড, যার রেজিঃ নং সি- ১৫৭৬২০/২০১৯, বানেশ্বর শাখা অঘোষিত পরিচালক সেজে এবং তার গ্রাম্য আধিপত্যকে বিস্তার করে অবৈধ এসটিসি লিমিটেড,স্ট্যান্ডার  ট্রেডার্স কোম্পানি লিমিটেড, যার রেজিঃ নং সি- ১৫৭৬২০/২০১৯, এই প্রতিষ্ঠান টির বানেশ্বর বাজার শাখা চালিয়ে যাচ্ছে। যার ফলে প্রতারণার শিকার হতে যাচ্ছে সাধারণ মানুষ।এসটিসি লিমিটেড, স্ট্যান্ডার  ট্রেডার্স কোম্পানি লিমিটেড, যার রেজিঃ নং সি- ১৫৭৬২০/২০১৯, এই নামে কোনো প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়েছে কিনা এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে  মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি এর নির্বাহী পরিচালক (সাপোর্ট সার্ভিস) লক্ষণ চন্দ্র দেবনাথ  তিনি জানান  এসটিসি লিমিটেড, স্ট্যান্ডার  ট্রেডার্স কোম্পানি লিমিটেড, রেজিষ্ট্রেশন-নং সি- ১৫৭৬২০/২০১৯, এই নামে  কোনো প্রতিষ্ঠানকে অনুমোদন/সনদ দেয়া হয়নি বলে জানান তিনি।

পুঠিয়া উপজেলা সমাজসেবা অফিসার  মোঃ রবিউল করিম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,এসটিসি লিমিটেড, স্ট্যান্ডার  ট্রেডার্স কোম্পানি লিমিটেড, রেজিষ্ট্রেশন-নং সি- ১৫৭৬২০/২০১৯, নামে সমাজসেবা অধিদপ্তর কতৃক কোনো ধরনের অনুমোদন দেয়া হয়নি।এবিষয়ে পুঠিয়া উপজেলা সমবায় অফিসার  মোঃ আবু মতাল্লেল হোসেন এর সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন এসটিসি লিমিটেড, স্ট্যান্ডার  ট্রেডার্স কোম্পানি লিমিটেড, রেজিষ্ট্রেশন-নং সি- ১৫৭৬২০/২০১৯, এই নামে কোনো প্রতিষ্ঠানকে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের সনদ দেয়া হয়নি বলে জানান তিনি।পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সারোয়ার্দী হোসেন বলেন বানেশ্বর বাজারে সরকারি অনুমোদিত  এসটিসি লিমিটেড, স্ট্যান্ডার ট্রেডার্স কোম্পানি লিমিটেড, রেজিষ্ট্রেশন-নং সি- ১৫৭৬২০/২০১৯, নামে কোনো প্রতিষ্ঠান আছে বলে আমার জানা নেই তবে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হবে এমন কার্যক্রম কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান করে  থাকে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit