সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

পিরোজপুর থেকে অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৪৫২ Time View

ডেস্ক নিউজ : পিরোজপুরের ভান্ডারিয়ায় অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় সাইফুল ইসলাম (২২) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় অপহৃত ওই কিশোরীকেও উদ্ধার করা হয়। অপহরণকারী মো. সাইফুল ইসলাম (২২) উপজেলার ইকড়ি ইউনিয়নের ইয়াকুব হাওলাদারের ছেলে।

কিশোরীকে সোমবার ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক জিয়াউর রহমান জানান, সাইফুল ইসলাম ওই কিশোরীকে গত ২১ মে গভীর রাতে ৫ সহযোগী সহ নাকে চেতনা নাশক স্প্রে করে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে ২৩ মে রাতে ৬ জনকে অভিযুক্ত করে ভান্ডারিয়া থানায় একটি মামল দায়ের করেন। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 

 

 

কিউএনবি/আয়শা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit