সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারেন সিঙ্গাপুরের টিম ডেভিড

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : মারকুটে ব্যাটিং দিয়ে আইপিএলে বেশ আলোচিত হয়েছেন টিম ডেভিড। সিঙ্গাপুরের হয়ে আন্তর্জাতিক অভিষেক হওয়া এই ব্যাটার খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। তাঁর জন্ম সিঙ্গাপুরে হলেও, বেড়ে ওঠা ও খেলাধুলায় সম্পৃক্ত হওয়া মূলত অস্ট্রেলিয়ায়। যে কারণে ডেভিডকে দলে নেওয়ার কথা ভাবছে অস্ট্রেলিয়া। ২০১৯ সালের জুলাইয়ে নেপালের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় ডেভিডের। সিঙ্গাপুরের জার্সিতে খেলেছেন ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। এখন তাঁর সামনে সুযোগ টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে খেলার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলে ডেভিডকে রাখার ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

ফিঞ্চ বলেন, ‘আমি মনে করি, ডেভিড বিবেচনায় থাকবে। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে রয়েছে সে। আইপিএলের শেষভাগটা দারুণ কেটেছে তাঁর, নিজের সেরা ছন্দে ছিল। প্রথম বল থেকেই মারতে পারার অনন্য সামর্থ্য রয়েছে ডেভিডের। এই ধারাবাহিকতায় অবশ্য তাকে বিবেচনা করতে হবে। ’আইপিএলে পর ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটও মাথাচ্ছেন টিম ডেভিড। ল্যাঙ্কাশায়ারের হয়ে নেমে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে মাত্র ২৫ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit