বিনোদন ডেসক্ : তবে এই যশের জন্য আরেক দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা সমালোচনার মুখে পড়েছিলেন। এর কারণ জানতে হলে ফিরে যেতে হবে কিছুটা পেছনে। সালটা ২০১৭। সে সময় রাশমিকা যশকে বলেছিল ‘মিস্টার শো অফ’। এর পরই যশের ভক্তরা খেপে গিয়েছিলেন রাশমিকার ওপর। কীভাবে তিনি ওই মন্তব্য করলেন, সেই প্রশ্ন করতে শুরু করেন যশভক্তরা। অবশেষে ক্ষমা চাইতে হয় দক্ষিণী অভিনেত্রীকে।
২০১৬ সালে ক্যারিয়ার শুরু করেছিলেন রাশমিকা। এদিকে যশের ক্যারিয়ার শুরু হয় ২০০৭-এ। প্রথম সিনেমার মধ্য দিয়েই ‘হিট’ তকমা পেয়ে যান যশ। ২০১৭-তে এসে কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার তিনি। আর এদিকে সদ্য ইন্ডাস্ট্রিতে পা রাখা রাশমিকা সিনিয়র যশকে কীভাবে এ কথা বলতে পারেন, সেই প্রশ্নই ওঠে সে সময়। আসলে সে সময় একটি শো-এ গিয়েছিলেন রাশমিকা। মজার ছলে র্যাপিড ফায়ার খেলতে খেলতে ওই মন্তব্য করেন তিনি।
কিউএনবি/আয়শা/২৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৫