শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

নরসিংদীতে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৪৭ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মেরি স্টোপস ক্লিনিকে ভুল চিকিৎসায় মা সালেহা বেগম ও নবজাতক সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত সালেহা বেগম শহরের শালিধা এলাকার হান্নান মিয়ার স্ত্রী। শুক্রবার (২৭ মে) রাতে শহরের বাসাইল মেরি স্টোপস ক্লিনিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্লিনিকের ম্যানেজারসহ ২ জনকে আটক করেছে পুলিশ।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সালেহা বেগমকে আলট্রাসনোগ্রাম করার জন্য পরিবারের সদস‍্যরা মেরিস্টোপস ক্লিনিকে নিয়ে যান। এ সময় কর্মরত চিকিৎসক হেলেনা হালিম তাকে সিজার করার পরামর্শ দেন। সালেহা বেগম এতে রাজি না হলে তাকে বাচ্চার অবস্থা ভালো নয় বলে ভয়ভীতি দেখিয়ে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যান।

পরে অপারেশনের টেবিলেই রোগীর অবস্থা বেগতিক দেখে রোগীকে ঢাকায় রেফার্ড করেন। প্রসূতির স্বজনরা মা ও নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মা ও নবজাতককে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সংবাদ বাড়িতে পৌঁছালে ক্ষিপ্ত হয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী মেরী স্টোপস হাসপাতালে ভাংচুর চালায়। নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলামের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার খবর পেয়ে মোবাইল কোর্ট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ক্লিনিকের ম্যানেজারসহ ২ জনকে আটক করা হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit