বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

ডোমারে জাতীয় পার্টির নব নির্বাচিত আহবায়ক কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৬৮ Time View
এস.কে হিমেল,ডোমার নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে জাতীয় পার্টির নব নির্বাচিত আহবায়ক কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ মে সকাল ১১টায় ডোমার প্রেসক্লাব হলরুমে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির আয়োজনে এই আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়ন”র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অবসরপ্রাপ্ত সার্জেন্ট তহিদুল ইসলাম, উপজেলা যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, পৌর জাতীয় পার্টির সভাপতি (অবঃ) ডিআইবি হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক হাসান চৌধুরী, কেন্দ্রীয় ছাত্র সমাজের সাহিত্য বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান অয়ন, কেতকীবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব শাহনেওয়াজ মামুন পাভেল, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক গোলাম রব্বানী, জেলা ছাত্র সমাজের সদস্য নাঈম ইসলাম প্রমুখ
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকগন তাদের সাংগঠনিক বিভিন্ন সমস্যা এবং সংগঠনকে গতিশীল করে আগামী নির্বাচনে নীলফামারী ০১ ডোমার ডিমলা আসনে জাতীয় পার্টির প্রার্থীকে সংসদ সদস্য হিসেবে বিজয়ী লাভ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত আলোচনা সভার সভাপতি উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়ন বলেন, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নের সংগঠনকে গতিশীল করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আগামী সংসদ নির্বাচনে নীলফামারী ০১ ডোমার ডিমলা আসনে জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার উদার্ত আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit