শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

কেশবপুরে বিনামূল্যে সেমি-পাকা টয়লেট স্থাপন উপকরণ বিতরণ

নার্গিস পারভিন, কেশবপুর (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১২৭ Time View

নার্গিস পারভিন, কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরের পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে দারিদ্র্য বিমোচন ও সেনিটেশনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ১১জন হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে সেমি-পাকা টয়লেট স্থাপন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ২৮ মে সকালে পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে ওই টয়লেট স্থাপন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। পাঁজিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডল সভাপতিত্ব ও বিনামূল্যে সেমি-পাকা টয়লেট স্থাপন প্রকল্প কর্মকর্তা মাসুদা বেগম বিউটির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি ও কেশবপুর উপজেলা নাগরিক সমাজের সভাপতি এ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, শিক্ষক উজ্জল ব্যানার্জী, ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি শামীম আখতার মুকুল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, সাংবাদিক দিলীপ মোদক, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মহিলা মেম্বার দিল হাসনা মুক্তা, অবসরপ্রাপ্ত সহকারি কৃষি কর্মকর্তা রাম দুলাল দাস ও সমাজসেবক আব্দুল গফফার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit