বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নীলফামারীর ছেলেকে বিয়ে করলেন আলোচিত মডেল সানাই মাহবুব

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৯৫ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : শুক্রবার (২৭ মে) বিয়ের পিঁড়িতে বসে অনেকটা চুপিসারে বিয়ে করলেন আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। পাত্র নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নলনের দক্ষিণ দুরকুঠি এলাকার বাসিন্দা ব্যাংকে কর্মকর্তা আবু সালেহ মুসা। সানাইয়ের পৈত্রিক নিবাস নীলফামারী শহরের বাবুপাড়ায় পারিবারিকভাবে এ বিয়ে সম্পন্ন হয়েছে। ঢাকঢোল পেটানো কিংবা বড় কোনো আয়োজন নয় বরং কিছুটা ঘরোয়াভাবে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। গত বছর অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে ইসলামিক জীবন বেছে নিয়েছিলেন সানাই। নিয়মিত বোরকা-হিজাব পরে চলতেন। শোবিজ জগতের যাবতীয় কর্মকন্ড থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর থেকে তাকে নিয়ে আর তেমন কোনো আলোচনা হয়নি।

মডেল হিসেবে শোবিজে কাজ শুরু করেছিলেন সানাই মাহবুব। পাশাপাশি উপস্থাপনাও করেছেন। এরপর ২০১৬ সালে ‘ভালোবাসা ২৪+৭ নামের একটি সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন। পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন সানাই। তবে তার কোনো সিনেমাই মুক্তি পায়নি। পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত বিভিন্ন কর্মকান্ডের জন্য সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রে ছিলেন সানাই। শরীরে সার্জারি করিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচিত হয়েছিলেন তিনি। তবে সেসব বিতর্ক ভুলে এখন নতুনভাবে জীবন পার করতে চান এই তরুণী। জীবনের নতুন অধ্যায়ের সূচনালগ্নে অনেকেই শুভেচ্ছা জানালেও এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।

কিউএনবি/অনিমা/২৮.০৫.২০২২/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit