রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম

ডোমারে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১৭৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় স্থাপিত বোরো প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বৃহস্পতিবার (২৬মে) বিকালে উপজেলার পাঙ্গাপটুকপুর ইউনিয়নের দক্ষিণ মটুকপুর টেপুপাড়ায় উপজেলা কুষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান এর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবীদ বকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, প্রকল্প মনিটরিং কর্মকর্তা (রংপুর) কৃষিবীদ রেজাউল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে, জেলা প্রশিক্ষক কর্মকর্তা কৃষিবীদ হোমায়ারা মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবীদ ফরহাদুল হক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবীদ বাহা উদ্দিন, ডিপ্লোমা কৃষিবীদ সাইফুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবীদ মিজানুর রহমান, দুলাল মিয়া, বজলার রহমান, রাব্বী আব্দুল্লাহ আবেদীন, কৃষক সমন্বয়কারী মেছের আলী, কৃষক রেজাউল ইসলাম, ওয়ারেছ আলী প্রমূখ বক্তব্য রাখেন। অতিথিগণ বোরো ফসলের ব্রিধান ৮৯ জাতের ফসল উৎপাদনের উপর গুরুত্বারপ করেন। এ সময় এলাকার প্রান্তী কৃষক ও কৃষাণীগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit