মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পনির খাওয়ার যত উপকারিতা আশুলিয়ায় ট্রাক-শ্রমিক ইউনিয়নের বাইপাইল শাখা অফিস উদ্বোধন মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

অকপটে দায় স্বীকার করে ক্ষমা চাইলেন জনসন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা মহামারির সময় কয়েকটি পার্টিতে নিজের উপস্থিতির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। করোনা মহামারির কারণে যখন ব্রিটেনজুড়ে লকডাউন চলছিল এবং গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ ছিল তখন এসব পার্টির খবর প্রকাশের ঘটনা জনসন সরকারের জন্য বড় ধরনের কেলেঙ্কারির জন্ম দিয়েছে এবং একে ‘পার্টিগেট কেলেঙ্কারি’ নামে অভিহিত করা হচ্ছে।খবর বিবিসর।

প্রায় ছ’মাস ধরে তদন্তের পর সম্প্রতি এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে ২০২০ সালে মহামারির মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে হওয়া একাধিক পার্টির ছবি ও বিশদ তথ্য প্রকাশ করা হয়েছে, যেগুলোর বেশির ভাগই আইন ভেঙে আয়োজন করা হয়েছিল। সিনিয়র সরকারি আমলা সু গ্রে’র তৈরি করা রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে, মহামারির সময় যখন সাধারণ মানুষের জীবনে একের পর এক দুরূহ নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হচ্ছিল, সে সময় সরকারের এই ধরনের আচরণ কোনও যুক্তিতেই সঠিক প্রমাণ করা অসম্ভব।

এই রিপোর্ট প্রকাশের একদিন পর বৃহস্পতিবার হাউস অব কমন্সে দাঁড়িয়ে জনসন বলেছেন, গোটা বিষয়ের যাবতীয় দায়ভার তিনি নিচ্ছেন। তিনি বলেন, এই ঘটনা থেকে আমি শিক্ষা পেয়েছি। সার্বিকভাবে আমি জানাচ্ছি, আমার উপস্থিতিতে যা কিছু ঘটেছে তার সব কিছুর সম্পূর্ণ দায়ভার আমি নিচ্ছি। এসব পার্টিতে যোগদানকারী বহু মানুষকে ব্রিটিশ পুলিশ জরিমানা করলেও তাদের নাম প্রকাশ করেনি। ব্রিটিশ পার্লামেন্টে বরিস জনসনের বিরোধী রাজনৈতিক নেতারা বিশেষ করে লেবার পার্টির নেতা কেইর স্টারমার প্রধানমন্ত্রী জনসনের পদত্যাগ দাবি করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit