শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

নরসিংদীতে কেন্দ্রীয় সেচ্ছাসেবক, ছাত্রদলের সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রলীগের

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২৪৯ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলের কটুক্তি ও হুমকীর প্রতিবাদে প্রতিবাদসভা করেছে জেলা ছাত্রলীগ। প্রতিবাদ সভায় আব্দুল কাদের ভুইয়া জুয়েল কে অবাঞ্চিত ঘোষনা করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার বিকেল নরসিংদী শহরের শিক্ষা চত্বরে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আহসানুল ইসলাম রিমন। সাধারন সম্পাদক রিমন বলেন, আমাদের নরসিংদী জেলার কুলাঙ্গার সন্তান সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক বলেছে ৭৫’র সালের ঘটনা আবার ঘটাবে, ৭৫’র সৈনিক হবে।

এই হুমকিমূলক বক্তব্যের প্রতিবাদে নরসিংদী জেলা ছাত্রলীগ এর প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দ কে সাথে নিয়ে আব্দুল কাদের ভুইয়া জুয়েল কে জেলায় অবাঞ্চিত ঘোষনা করেছি। তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই গনধোলাই দেয়া হবে। সেই সাথে দূর্নীতির বরপুত্র যে লন্ডনে বসে দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে সেই তারেক রহমানকেও আমরা অবাঞ্চিত ঘোষণা করছি।

আমরা অবিলম্বে সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাধারণ সম্পাদকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে অন্য কেউ আর এমন কটূক্তি করার দুঃসাহস না দেখাতেপারে। প্রতিবাদ সমাবেশ এর পর তারেক রহমান, আব্দুল কাদের ভুইয়া জুয়েল ও ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর কুশপুত্তলিকা দাহ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইমন আলম, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আলম একমি, সধারণ সম্পাদক রাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম সিফাত, নরসিংদী জেলা ছাত্রলীগ নেতা জুবায়ের সরকার সহ বিভিন্ন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

কিউএনবি/আয়শা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit