বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

বৃহত্তর চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটির পরিচিতি সভা,সংবর্ধনা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১৩১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের প্রবেশদ্বার নগরীর দক্ষিণ সুরমায় বৃহত্তর চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটির ২০২২ইং এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ২৫ মে বুধবার রাতে নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল প্রাঙ্গণে পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহত্তর চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটির সভাপতি সায়েম আহমদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হোসেন মিনহাজ এর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটির উপদেষ্টা, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক, গোলাম আম্বিয়া চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী মেহের আহমদ জামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী স্বপ্না আম্বিয়া।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রউফ উজ্জল,সহ সভাপতি গোলাম ঈমানী লাকি,আতাউর রহমান মাখন, সিরাজ মিয়া,এম এ সালাম,নূর মিয়া,সাজ্জাদ মিয়া,বাবলুর রহমান বাবলা,যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিপলু,সহ সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম জনি,মোঃ আব্দুল হক,টিটু মিয়া,অর্থ সম্পাদক দেবাশীষ হাজরা, প্রচার সম্পাদক ইউসুফ মিয়া,সহ প্রচার আব্দুস সামাদ কাপ্তান,দপ্তর সম্পাদক শামীম হোসেন (শশী),সাংস্কৃতিক বিয়ষক সম্পাদক রাসেল আহমদ,সমাজ কল্যাণ সম্পাদক আকবর হোসেন মুক্তা,ক্রীড়া বিয়ষক সম্পাদক রুমেল আলী,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মতিন, কার্যনির্বাহী সদস্য এনাম হোসেন,ময়নুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে বৃহত্তর চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটির পক্ষ থেকে সংবর্ধিত অতিথি’ঐক্য কমিটির উপদেষ্টা,সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক, গোলাম আম্বিয়া চৌধুরী ও যুক্তরাজ্য প্রবাসী মেহের আহমদ জামাল এর হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit