শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
‘নারীদের সব সময়ই সমালোচনা করা হয়’, ক্যাটরিনা-কৃতির পাশে দাঁড়ালেন ম্রুণাল নওগাঁয় জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার-৬ নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪,গাঁজা উদ্ধার ঢাবিতে তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

খুলনায় ছাত্রলীগ-বিএনপির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২০০ Time View

ডেস্কনিউজঃ খুলনায় ছাত্রলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে দফায় দফায় সংঘর্ষে নগরীর প্রাণকেন্দ্র পিকচার প্যালেস মোড় থেকে সদর থানার মোড় পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়।

ধাওয়া-পাল্টা ধাওয়ায় ছাত্রলীগ ও বিএনপির অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

এদিকে, সংঘর্ষ চলাকালে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, মহিলা দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ রেহেনা ইসা, সাবেক কাউন্সিলর আনজিরা খাতুন, কাওসারী জাহান মঞ্জু ও মুন্নীজামানসহ অন্তত ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের কটূক্তির প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ অফিসের সামনে শহিদ হাদিস পার্কে মহানগর ছাত্রলীগ প্রতিবাদ সমাবেশ কর্মসূচির আয়োজন করে। অপরদিকে বৃহস্পতিবার বিকেল ৩টায় নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপি সমাবেশ আয়োজন করে।

রাজশাহীতে বিএনপির সমাবেশে সাংবাদিকদের ওপর হামলা রাজশাহীতে বিএনপির সমাবেশে সাংবাদিকদের ওপর হামলা
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টার দিকে ছাত্রলীগ হাদিস পার্কের সমাবেশ শেষ করে মিছিল নিয়ে পিকচার প্যালেস মোড়ের দিকে যায়। অপরদিকে কেডি ঘোষ রোডের সমাবেশ থেকে বিএনপির কর্মীরা পুলিশকে ধাওয়া করে। এ সময় পুলিশ পিছু হটে পিকচার প্যালেস মোড়ের দিকে যায়। পরে পুলিশ ও ছাত্রলীগ বিএনপির কর্মীদের পাল্টা ধাওয়া করে। এছাড়া যুবলীগের আরেকটি গ্রুপ কেডি ঘোষ রোডের দক্ষিণ দিক থেকে থানার সামনে থেকে বিএনপির কর্মীদের ধাওয়া দেয়। এ সময় দুইপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় পিকচার প্যালেস থেকে কেডি ঘোষ রোডের বিএনপির অফিসের সামনের গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ছাত্রলীগ ও বিএনপির অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এতে বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশ পণ্ড হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫-২০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

সংঘর্ষ চলাকালে উভয় দলের কর্মীরা দোকানপাট ভাঙচুর করে। এ সময় আতঙ্কে নগরীর দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে বিএনপি অফিসের সামনে রক্ষিত পাঁচ শতাধিক চেয়ার ও বিএনপির সমাবেশের মঞ্চ ও ব্যানার-ফেস্টুন ভাঙচুর করা হয়।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করেন।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার অভিযোগ করেন, সম্পূর্ণ বিনা উস্কানিতে ছাত্রলীগের শান্তিপূর্ণ মিছিলের ওপর বিএনপি হামলা চালিয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ছাত্রদলের নেতারা পুলিশের ওপর হামলা করলে তাদের ছত্রভঙ্গ করতে ৫০ রাউন্ড টিয়ারশেল, ১৫০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এ ঘটনায় পুলিশের ১৪ জন সদস্য আহত হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কিউএনবি/বিপুল/ ২৬.১০.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ৮.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit