সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

মামলা প্রত্যাহার করলেন জেমস-মাইলস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : এবার নতুন খবর হলো বাংলালিংকের সেই মামলা প্রত্যাহার করে নিল দুই ব্যান্ড দল। বৃহস্পতিবার (২৬ মে) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আপস মীমাংসার মাধ্যমে মামলা দুটি প্রত্যাহার করা হয়। মামলাটি অভিযোগ গঠন শুনানি পর্যায়ে ছিল। বৃহস্পতিবার (২৬ মে) মামলার শুনানির সময় মাইলসের মানাম আহমেদ আদালতকে বলেন, ‘ভুল বোঝাবুঝি থেকে মামলাটি করা হয়েছিল। এখন আর মামলা পরিচালনা করতে চাচ্ছি না।’ এরআগে আদালতে নগর বাউলের জেমস এবং মাইলসের হামিন আহমেদ মামলা প্রত্যাহারের জন্য আবেদন করেন।

মামলার শুনানির সময় আদালতে মামলার আসামি- বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, প্রধান কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, প্রধান করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস অনিক ধর উপস্থিত ছিলেন। মামলায় মানাম ও হামিন অভিযোগ করেন, তাদের লেখা ও সুর করা ‘নীলা’ ও ‘ফিরিয়ে দাও’ গান দুটি বাংলালিংক অনুমতি ছাড়া ব্যবহার করে কোটি কোটি টাকা আয় করে আসছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে জেমসও তার গাওয়া ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘জিকির’, ‘লুটপাট’, ‘সুম্মিতা’ ও ‘যার যার ধর্ম’ গান সম্পর্কেও একই ধরনের অভিযোগ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit